International

2 years ago

Prithviraj Singh :দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দিলেন সস্ত্রীক মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন

Wife of Mauritius President Prithviraj Singh offered pooja at Dakshineswar temple.
Wife of Mauritius President Prithviraj Singh offered pooja at Dakshineswar temple.

 

কলকাতা, ১৫ মে : তিন দিনের সফরে কলকাতায় আসা মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপান বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দিলেন। সোমবার স্ত্রীকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে গিয়ে বিশেষ পূজা দেন । তাঁদের সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রাক্তন রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্তও।

স্ত্রীকে সঙ্গে নিয়ে পৃথ্বীরাজ সিং প্রায় ৪৫ মিনিট দক্ষিণেশ্বর মন্দিরে প্রার্থনা করেন। তাঁকে এখানে স্বাগত জানান দক্ষিণেশ্বর মন্দিরের অক্ষি কুশল চৌধুরী।

মা কালীর পূজা শেষে মন্দির চত্বরে শিবের মন্দিরে জলও নিবেদন করেন তাঁরা। গঙ্গার ঘাটে গিয়ে দেখেন এখানকার ব্যবস্থা। তিনি দক্ষিণেশ্বর মন্দির চত্বরে রামকৃষ্ণ পরমহংসের ঘরেও গিয়েছিলেন এবং রাধাকৃষ্ণ মন্দিরের ভিতরে প্রার্থনা করেন। প্রসঙ্গত, একটি নাগরিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন।


You might also like!