Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

PM Narendra Modi: মোদীকে চিঠি লিখে ওষুধ পাঠানোর আর্জি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির

Ukraine requested India for additional medicines and medical equipment
Ukraine requested India for additional medicines and medical equipment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউক্রেন রাশিয়ার সংঘাত জারি রয়েছে, এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক কার্যাবলী চলমান রয়েছে। সম্প্রতি ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী এমিন জাপারোভা তিন দিনের সফরে ভারতে এসেছেন। তিনিই বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে সাক্ষাতে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানোর আবেদন জানিয়েছেন। শুধু ওষুধ বা চিকিৎসা সরঞ্জাম নয়, জাপারোভা ভারতীয় সংস্থাগুলিকে ইউক্রেন পুনর্গঠনে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য দীর্ঘমেয়াদী যুদ্ধ জারি রাখতে যে অর্থনৈতিক পরি কাঠামোর প্রয়োজন হয় তা ইউক্রেনের নেই। আমেরিকা বা পশ্চিমি দেশগুলি থেকে সাহায্য আসছে বটে তবে তা মূলত সামরিক।কিন্তু এই যুদ্ধের ফলে ক্রমশ জন সাধারনের জীবন ধারন কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে ভারতে এসে বিনিয়োগের বার্তা দেওয়ার ভিন্ন তাৎপর্য আছে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেন রাশিয়ার যুদ্ধের শুরুতেই ভারত তার অবস্থান স্পষ্ট করে দিয়েছিল, ভারত বরাবরই বলে এসেছে, যুদ্ধ নয়, মীমাংসা করতে হলে আলোচনার টেবিলে বসা উচিত উভয় পক্ষের।যদিও এই যুদ্ধের ফলে ভারত লাভবান হচ্ছে, ভারত সরকার অনেক সস্তায় তেল কিনছে রাশিয়ার কাছ থেকে , তবু ও ভারত এই যুদ্ধের পক্ষে একেবারেই যে নেই তা স্পষ্ট করে দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানোর আর্জি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট।যার রাজনৈতিক তাৎপর্য  যে অনেক খানি তা বলার অপেক্ষা রাখেনা। 


You might also like!