
কিয়েভ: ‘খুব কঠিন’ শীত থেকে বেঁচে থাকার জন্য নিজের দেশের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, ‘আমরা এই শীত কাটিয়ে উঠেছি। এটি একটি খুব কঠিন সময় ছিল।’
এক বছর পার হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। চলমান এই যুদ্ধ তীব্র শীতেও বন্ধ থাকেনি। শীতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও স্থাপনাগুলোতে রাশিয়া নিয়মিত হামলা করেছিল। এ কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন ও ঠান্ডায় নিমজ্জিত ছিলেন। মস্কোর আগ্রাসন মোকাবিলা করে ‘খুব কঠিন’ একটি শীতকাল সফলভাবে পার করেছে ইউক্রেন। তাই ‘কঠিন’ এই শীত থেকে বেঁচে থাকার জন্য নিজের দেশের প্রশংসা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমরা এই শীত কাটিয়ে উঠেছি। এটি একটি খুব কঠিন সময় ছিল। এই সময়ে প্রতিটি ইউক্রেনীয় অসুবিধার সম্মুখীন হয়েছিল। কিন্তু আমরা এখনও ইউক্রেনকে বিদ্যুৎ এবং তাপ দিতে সক্ষম হয়েছি।’ নিয়মিত ভাষণে জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের বিদ্যুৎ ব্যবস্থা এখনও হুমকিতে রয়েছে।’
