Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

7 months ago

Donald Trump On Iran Attack: ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, প্রত্যাঘাত থেকে বিরত থাকার পরামর্শ

Donald Trump On Iran Attack
Donald Trump On Iran Attack

 

ওয়াশিংটন, ১ মার্চ : ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রত্যাঘাত থেকে বিরত থাকারও দিলেন পরামর্শ। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান, "ইরান এইমাত্র বলেছে, তারা বড়সড় আঘাত করতে চলেছে, আগের চেয়েও বেশি জোরে। তাদের এটা না করাই ভালো, কারণ তারা এমনটা করলে, আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।" ইরান দাবি করেছে, পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশে ১৪টি মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে তারা এবং তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যে দাবি করল ইরান। শুধু তা-ই নয়, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এটাও দাবি করেছে যে, এই হামলায় কয়েকশো মার্কিন সেনার মৃত্যু হয়েছে।

You might also like!