Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

The Holy Month of Ramadan: রমজান মাস তাই বদলে গেল মার্কিন শহরের নিয়ম

azan
azan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে পালিত হচ্ছে পবিত্র রমজান মাস। এই মর্মে মার্কিন শহর মিনেপলিস সিটি কাউন্সিল দিনে পাঁচবার লাউডস্পিকারে আজানের অনুমতি দিল। উল্লেখ্য, এই প্রথমবার এহেন নির্দেশ দিল কোনও মার্কিন শহর। সূত্রের খবর, সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে শহরের প্রশাসন। দিনের নির্দিষ্ট পাঁচটি সময়ে নিয়ম মেনে লাউডস্পিকারেই আজান শোনানো হবে। রমজান মাস চলাকালীনই এই নির্দেশ এসেছে প্রশাসনের তরফে।

উল্লেখ্য, একাধিক মার্কিন শহরেই লাউডস্পিকার ব্যবহারে না না প্রকার নিষেধাজ্ঞা রয়েছে, সাধারনত সকাল সাতটার আগে এবং রাত দশটার পরে ব্যবহার করা যাবে না লাউডস্পিকার। এই নিয়মের ফলে দিনের প্রথম আজান লাউডস্পিকারে বাজাতে পারে না মসজিদগুলি।তবে এই রমজানে সে নিয়মে বদল আসতে চলেছে মার্কিন মুলুকে। 

 প্রসঙ্গত,মিনেপলিস সিটি কাউন্সিলের ১৩ জন সদস্য ইসলাম ধর্মাবলম্বী। জনসংখ্যার মধ্যেও মুসলিমদের আধিক্য রয়েছে। ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের পর একজন আধিকারিক জানিয়েছেন, “ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা মিনেপলিসের অন্যতম প্রধান আদর্শ। "

উল্লেখ্য, তিন বছর আগে থেকেই নতুন নির্দেশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল মিনেপলিস প্রশাসন। পরীক্ষামূলকভাবে একটি মসজিদে দিনে পাঁচবার লাউডস্পিকার বাজানো শুরু হয়। জানা গিয়েছে, সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ করা হয়েছিল। তবে এহেন কাজে আপত্তি করেননি অমুসলিম জনতা। বরং তাঁদের মত আজানের ধ্বনি শুনতে বেশ ভালই লাগে তাদের। 

You might also like!