
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চীনের একটি চিড়িয়াখানায় ঘটল এক আজব ঘটনা,মানুষ জনের মধ্যে জোর জল্পনা যে চিড়িয়াখানায় থাকা ভাল্লুকটি আসলে ভাল্লুকের পোষাক পরা একটি মানুষ। একটি ভাইরাল ভিডিও তে দেখা যাচ্ছে একটি ভালুক তার পিছনের পায়ে দাঁড়িয়ে থাকার ছবি সেই ভিডিয়ো ভাইরাল হবার পরই এমন দাবি করেছে স্থানীয়রা।
ভাল্লুকের ফুটেজ থেকে একটি জুম-ইন ছবিতে প্রাণীটিকে তার পিছনে প্যান্টের মতো ভাঁজ পড়ার মত দেখা যাওয়াতেই হইচই পড়ে যায়। হ্যাংজু চিড়িয়াখানা কতৃপক্ষ জোর দিয়ে বলেছে যে তাদের চিড়িয়াখানার ভাল্লুক একেবারেই ছদ্মবেশী নয়, সেটি আসল।
