International

2 years ago

satellites of mars :মঙ্গলের উপগ্রহ - মানুষের হাতে অজানা তথ্য

satellites of Mars - information unknown to humans
satellites of Mars - information unknown to humans

 


 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি নাসা জানতে পেরেছে মঙ্গলের অভ্যন্তরে পৃথিবীর মতো ভারী পদার্থ নেই,বরং আছে অনেক হালকা পদার্থ। ঠিক সেভাবেই মানুষের কৌতুহল যায় মঙ্গলের উপগ্রহ সম্পর্কে। মঙ্গলে প্রাণের উৎস সন্ধানও জোরকদমে এগোচ্ছে। কিন্তু মঙ্গল সম্বন্ধে যেমন প্রচুর তথ্য বিজ্ঞানীদের হাতে এসে পৌঁছচ্ছে, মঙ্গলের চাঁদ সম্বন্ধে কিন্তু তার ধারে কাছেও কিছু নেই। এবার এসেছে কিছু ছবি ও তথ্য।

  আমরা জানি,মঙ্গলগ্রহের ২টি উপগ্রহ আছে। তারমধ্যে ছোটটির নাম ডিমোস। এই ডিমোস সম্বন্ধে তেমন প্রায় কিছুই তথ্য হাতে ছিলনা বিজ্ঞানীদের। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর পাঠানো একটি যান কিন্তু যাত্রাপথে এই ডিমোসের ছবি তুলে ফেলেছে। খুব কাছ থেকে এবং অতি শক্তিশালী ক্যামেরায় তোলা ছবি দেখে বিজ্ঞানীরা এক অজানা তথ্যও হাতে পেয়েছেন। এই ছবি হয়তো আগামী দিনে মঙ্গলের উপগ্রহের নতুন কোনো দিগন্ত খুলে দেবে।

  আকাশপথে ঘুরে বেড়ানো যান তো ছবি তুলেই যাচ্ছে আর পৃথিবীতে বসে সেই ছবি পেয়ে যাচ্ছে বিজ্ঞানীরা। এই পর্যন্ত ঠিকই ছিল। হঠাৎ ওই যান চলে   যায় ডিমোসের  খুবই কাছে। ছোট একটি প্রাকৃতিক উপগ্রহ। সব মিলিয়ে ১২.৪ কিলোমিটার। তার ছবি হাতে পাওয়ার পর বিজ্ঞানীদের ভুল ভেঙেছে। এসেছে নতুন তথ্য। বিজ্ঞানীরা মনে করছিলেন অন্য গ্রহাণুর মত ডিমোস-এর মাটিও কার্বনে ভরপুর হবে। কিন্তু তা একেবারেই নয়। বরং ডিমোসের মাটি হুবহু মঙ্গলের মাটির মত। মঙ্গলের মাটি যা, ডিমোসের মাটিও তাই। সেই তথ্যই হাতে এসেছে বিজ্ঞানীদের। ডিমোসের একটি দিকই সবসময় আলোকিত থাকে বলে জানতে পেরেছেন বিজ্ঞানীরা। এর ফলে উন্মুক্ত হচ্ছে নতুন গবেষণার বিষয়।

You might also like!