Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Mitt Romney:‘বুড়ো’ বাইডেন-ট্রাম্পকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বললেন রমনি

Mitt Romney United States Senator
Mitt Romney United States Senator

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে ডেমোক্র্যাট জো বাইডেন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটর মিট রমনি।

রিপাবলিকান দলের সাবেক এই প্রেসিডেন্ট প্রার্থী একই সঙ্গে নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জায়গা করে দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন। রমনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।সিনেটর হিসেবে নিজের অবসরে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে গতকাল বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপ করেন মিট রমনি।উটাহর রিপাবলিকান সিনেটর রমনি বলেন, সিনেটর পদে পুনর্নির্বাচিত হতে তিনি আর লড়বেন না। কারণ, এখন নতুন প্রজন্মের নেতাদের সময়।৭৬ বছর বয়সী রমনির রাজনৈতিক ক্যারিয়ারের বয়স ২০ বছর। এর মধ্যে তিনি ম্যাসাচুসেটসের গভর্নর হিসেবে পাঁচ বছর দায়িত্বে ছিলেন

রমনি ২০১২ সালে রিপাবলিকান পার্টি মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। তবে তিনি নির্বাচনে তৎকালীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পরাজিত হন।যুক্তরাষ্ট্রের সুপরিচিত এই রিপাবলিকান নেতাকে সাম্প্রতিক বছরগুলোয় বাইডেন ও ট্রাম্প—দুজনের সমালোচনায় সোচ্চার হতে দেখা গেছে।

সিনেটর হিসেবে রমনির বর্তমান মেয়াদ ২০২৫ সালের জানুয়ারিতে শেষ হবে। মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি তাঁর দায়িত্বে থাকবেন।বর্তমান মেয়াদ শেষে আর নির্বাচন না করার বিষয়ে গতকাল বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্টে ঘোষণা দেন রমনি। তিনি বলেন, এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর বয়স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

রমনি বলেন, আরেক মেয়াদ শেষে তাঁর বয়স ৮০ বছর পেরিয়ে যাবে। সত্যি বলতে, এখন নতুন প্রজন্মের নেতাদের সময়।কিন্তু রমনি বলেন, পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না ঠিকই, তবে তিনি তাঁর বিভিন্ন লড়াই থেকে অবসর নেবেন না।

ভিডিও পোস্টের পর রমনি তাঁর পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রিপাবলিকান পার্টিতে তরুণদের টানার বিষয়ে তিনি কাজ করতে চান। তিনি চান, তরুণেরা রিপাবলিকান পার্টিতে যোগ দিক, নির্বাচন করুক। রমনির মতে, উভয় দল তরুণ প্রজন্ম থেকে প্রার্থী বাছাই করলে তা ভালো হবে।বিবিসির এক প্রশ্নের জবাবে রমনি বলেন, আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোটা বাইডেন ও ট্রাম্প উভয়ের জন্যই একটা মহৎ কাজ হবে। এতে উভয় দলই পরবর্তী প্রজন্মের কাউকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নেওয়ার সুযোগ পাবে।

বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের বয়স এখন ৮০ বছর। তিনি আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।অন্যদিকে রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বয়স এখন ৭৭ বছর। তিনিও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।




You might also like!