Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Ram Mandir Rath Yatra: ২৫ মার্চ শিকাগো থেকে শুরু রাম মন্দির রথযাত্রা, শেষ হবে হনুমান জয়ন্তীতে

Ram Mandir Rath Yatra will start from Chicago
Ram Mandir Rath Yatra will start from Chicago

 

ওয়াশিংটন, ২২ মার্চ: আমেরিকার বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপিএ) নেতৃত্বে ২৫ মার্চ শিকাগো থেকে রাম মন্দির রথযাত্রা শুরু হবে। যাত্রাটি ৬০ দিনে ৮,০০০ মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করবে এবং ৪৮ টি রাজ্যের ৮৫১ মন্দির পরিদর্শন করবে। ভিএইচপিএ–র সাধারণ সম্পাদক অমিতাভ মিত্তল জানিয়েছেন, টয়োটা সিয়েনা ভ্যানের উপর তৈরি রথে ভগবান রাম, দেবী সীতা, লক্ষ্মণ ও হনুমানজির মূর্তি থাকবে। অযোধ্যার রাম মন্দির থেকে বিশেষ প্রসাদম ও পবিত্র কলস তাঁর সঙ্গে নিয়ে যাওয়া হবে।

তিনি জানান, কানাডায় রথযাত্রা বের করা হবে। এটি কানাড়ার ১৫০টিরও বেশি মন্দির ভ্রমণ করবে। এর আয়োজন করেছে কানাডার বিশ্ব হিন্দু পরিষদ। হিন্দু টেম্পল এমপাওয়ারমেন্ট কাউন্সিলের (এইচএমইসি) তেজল শাহ বলেন, এর মূল উদ্দেশ্য হল মানুষকে হিন্দু ধর্ম সম্পর্কে সচেতন ও শিক্ষিত করে ক্ষমতায়ন করা। আমেরিকার বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক মিত্তাল জানিয়েছেন, হনুমান জয়ন্তী উপলক্ষে যাত্রা শেষ হবে ২৩ এপ্রিল।

You might also like!