
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধ দায়ের করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যে অপরাধগুলির মধ্যে রয়েছে যুদ্ধাপরাধ, গণহত্যা ও শিশুদের জোর করে স্থানান্তরিত করা। তাই এবার দক্ষিণ আফ্রিকা যাবেন না রুশ প্রেসিডেন্ট। ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা ছিল পুতিনের। গ্রেফতারি এড়াতেই এই সিদ্ধান্ত। ইউক্রেনে যুদ্ধাপরাধ, গণহত্যা ও শিশুদের জোর করে স্থানান্তরিত করার অভিযোগে পুতিনের বিরুদ্ধে মামলা করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানিয়েছেন, তাঁরা আইসিসি-র সদস্য দেশ। ফলে সে দেশে পা রাখলেই গ্রেফতার করতে হবে পুতিনকে। তাঁর স্থান পূরণ করবেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।
