Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

1 month ago

PM Modi arrives in Bishkek: কিরগিজ সফরে প্রধানমন্ত্রী, বিশকেকে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা

Prime Minister Narendra Modi arrives in Bishkek
Prime Minister Narendra Modi arrives in Bishkek

 

বিশকেক, ৩১ আগস্ট : দুই দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজ প্রজাতন্ত্রে পৌঁছেছেন। বিশকেকে প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিশকেকে পৌঁছনোর পর রবিবার রাতে প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে জানান, বিশকেকে পৌঁছেছেন তিনি। উষ্ণ অভ্যর্থনার জন্য কিরগিজ প্রজাতন্ত্রের মন্ত্রিসভার চেয়ারম্যান আদিলবেক কাসিমালিয়েভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখান থেকে হোটেলে পৌঁছলে প্রবাসী ভারতীয়রা বিশেষ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে। ভারত মাতা কি জয়, বন্দেমাতরম ধ্বনি দিতে থাকেন প্রবাসীরা। উল্লেখ্য, কিরগিজ প্রজাতন্ত্রে ২৬-তম এসসিও শিখর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এবং সেখানে নিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন।

You might also like!