International

2 years ago

Poland is deploying troops on the eastern border:বেলারুশে রাশিয়ান যোদ্ধাদের তপরতায় পূর্ব সীমান্তে সেনা মোতায়েন পোল্যান্ডের

Poland is deploying troops on the eastern border
Poland is deploying troops on the eastern border

 

ওয়ারশ, ১০ জুলাই  : প্রতিবেশী দেশ বেলারুশে রাশিয়ার ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতিতে উদ্বিগ্ন পোল্যান্ড। নিরাপত্তার স্বার্থে দেশের পূর্ব সীমান্তে এক হাজারের বেশি সেনা মোতায়েনের কাজ শুরু করেছে পোল্যান্ড ।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউজ ব্লাসজাক এক টুইটার পোস্টে লিখেছেন, ১২ ও ১৭ ম্যাকানাইজড ব্রিগেডের এক হাজার সেনা ও প্রায় ২০০ ইউনিট অস্ত্রসস্ত্র দেশের পূর্ব সীমান্তে পাঠানো হয়েছে। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তাহীনতা সৃষ্টি করার যেকোনও প্রচেষ্টা প্রতিহত করার প্রস্তুতি হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পোলিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়াগনার যোদ্ধাদের নাম সরাসরি উল্লেখ না করলেও পশ্চিমা গণমাধ্যমগুলো বেলারুশে তাদের উপস্থিতিকে এই পদক্ষেপের কারণ হিসেবে বর্ণনা করেছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাতেউজ মোরাউয়িকি গত সপ্তাহে বলেছিলেন, তার দেশে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পরমাণু অস্ত্র মোতায়েনের অনুমতি দেওয়া হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে আসা হুমকি মোকাবিলা করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

You might also like!