
ইসলামাবাদ, ৪ আগস্ট: আগামী ৯ আগস্ট ভেঙে দেওয়া হবে পাকিস্তানের সংসদ । বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। আবার শেষ হতে চলেছে বর্তমান সরকারের মেয়াদ। সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পর চলমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। পরিস্থিতিতে গতকাল সাং আগামী ৯ আগস্ট সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তার আগে সংসদ সদস্যদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়। এসময় সংসদীয় নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি এ সিদ্ধান্ত নেন। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক পরামর্শ পাঠাবেন। সাংবিধানিক বিধান অনুসারে, রাষ্ট্রপতিকে ৪৮ ঘণ্টার মধ্যে এতে স্বাক্ষর করতে হবে। যদি, কোনও কারণে, রাষ্ট্রপতি পরামর্শে স্বাক্ষর না করেন, তাহলে বিধানসভা স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে।
এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ আশ্বস্ত করেছেন যে, বিরোধীদের সঙ্গে আলোচনার পর তিনি রাষ্ট্রপতির কাছে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম জমা দেবেন।
