
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্ব এখন দু'টি শক্তিতে বিভক্ত - মার্কিন ও পশ্চিমী দেশ একদিকে আর অন্যদিকে রাশিয়া ও চিন। এই পরিস্থিতিতে পাকিস্থান নিজের অবস্থান ঠিক করতে গোপন মিটিং করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ আলোচনার রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে সরকার প্রধানের একজন সহকারীও উপস্থিত ছিলেন। আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে কথা বলেছেন তারা। সেই আলোচনা ফাঁস হয়ে যাওয়ায় উদ্বিগ্ন পাকিস্থান।
পাকিস্থানের একটি গণমাধ্যম জানিয়েছে যে 'ওয়াশিংটন পোস্ট'এ এই গোপন সভার খবর প্রকাশ পেয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ এই আলোচনার রেকর্ড ফাঁসের ঘটনাকে 'ডিসকর্ড লিকস' নামে অভিহিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও রাশিয়ার সংঘাতে জাতিসংঘের প্রস্তাবে ভোটদানের বিষয়ে পাক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওই কথোপকথন হয়েছে।
ফাঁস হওয়া রেকর্ডে দেখা যায়, আলোচনার সময় উপস্থিত সহকারী প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন যে, জাতিসংঘের রেজ্যুলেশনকে সমর্থন করা হলে রাশিয়ার সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ও জ্বালানি চুক্তি হুমকির মুখে পড়তে পারে। সেই নিয়েই তারা উদ্বিগ্ন। ওদের আলোচনায় এসেছে যে, পশ্চিমাদের সন্তুষ্ট করার নীতি এড়ানো উচিত পাকিস্তানের। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখার নীতির কারণে দীর্ঘস্থায়ী বন্ধু দেশ চিনের সঙ্গে তাদের মূল কৌশলগত অংশীদারিত্বের পুরো সুবিধা পেতে প্রতিবন্ধকতা তৈরি করছে। তাই গোপনে তারা চিনের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চায়। এ বিষয়ে অবশ্য ভারতের কথা তারা মাথায় রেখেছে। অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ভারত-চিনের সম্পর্ক এখন খুব ভালো নয়। তাই পাকিস্থান 'শত্রুর শত্রু আমার বন্ধু' এই থিওরি নিতে চইছে।
