Breaking News
 
Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার CM Suvendu Adhikari: জলাশয় পুনরুদ্ধারে জোর, তৃণমূলের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ শুভেন্দুর, অগ্নিমিত্রা-শর্বরীর প্রশংসা CJI Surya Kant: ‘স্মারকলিপি জমা দিতে বৈঠক নয়’, INDIA জোটকে কেন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট? স্পষ্ট বার্তা CJI-এর Strait of Hormuz: হরমুজে ফের অশান্তি, ড্রোন হামলার পর নিখোঁজ ২ ভারতীয় নাবিক, অবিলম্বে হামলা বন্ধের দাবি দিল্লির Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের নোটিসেও সাড়া নেই, অভিষেকের বাড়িতে ফের হাজির পুলিশ Diwali 2026: দুর্গাপুজোর পরই দীপাবলির তোড়জোড়, ৮ নভেম্বর কালীপুজো! অমাবস্যা কখন শুরু?

 

International

3 years ago

Pakistan :রাষ্ট্রসংঘে ইজরায়েলের নিন্দায় মুখর পাকিস্তান

Pakistan
Pakistan

 

জেনেভা : রাষ্ট্রসংঘে ইজরায়েলকে আক্রমণ করল পাকিস্তান। হামাস জঙ্গিদের আক্রমণে রক্তাক্ত ইজরায়েল। পালটা ‘মার’ দিতে হামলা চালাচ্ছে ইজরায়েলও। এই অবস্থায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি জামন মেহদি নিন্দা করলেন ইজরায়েলের।

তাঁকে এদিন বলতে শোনা গিয়েছে, ”এই তথাকথিত যুদ্ধঘোষণা এবং সাধারণ নাগরিক ও তাঁদের সম্পত্তির উপরে হামলা গভীর উদ্বেগের। ক্রমবর্ধমান পরিস্থিতিতে সেখানকার মানুষের জীবন নিয়ে আমরা উদ্বিগ্ন।” তাঁর প্রস্তাবে সাড়া দিয়ে এদিন ‘অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ডে’ প্রাণহানিতে শোকপালন করেন সকলে।

প্রসঙ্গত, গত শনিবার ভোরে গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলের বুকে বেনজির হামলা শুরু করে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাস। কেবল প্রায় ৫ হাজার রকেট নয়, গাজা থেকে মোটর গ্লাইডারে চড়ে আকাশপথে ইজরায়েলে ঢুকে পড়ে জেহাদিরা। জল ও স্থলপথেও ইজরায়েলের বেশ কয়েকটি এলাকায় ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। আপাতত হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। এখনও পর্যন্ত লড়াইয়ে নিহত অন্তত দেড় হাজার মানুষ। 


You might also like!