Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

7 months ago

Bangladesh election 2026 result: বাংলাদেশে নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি

BNP leader Tarique Rahman
BNP leader Tarique Rahman

 

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি : সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করা একপ্রকার নিশ্চিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর। শুক্রবার সোশ্যাল মিডিয়াতে সেই ইঙ্গিত মিলেছে বিএনপির তরফে। এই জয়কে ‘গণতন্ত্রের বিজয়’ বলেও উল্লেখ করেছে বিএনপি। তবে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পরেও কোনও রকম ‘আনন্দ মিছিল’ করা হবে না। কোনও সভা করাও হবে না বলেও জানিয়েছে বিএনপি। তবে নির্বাচনের ফল ঘোষণায় গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামি। কিছু আসনে ভোটের ফল ঘোষণায় গড়িমসিকে ‘চক্রান্ত’ হিসেবে দেখছে তারা। একটি বিশেষ দলকে সুবিধা দিতেই ফল ঘোষণায় দেরি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ সংসদ নির্বাচন|

You might also like!