Game

2 hours ago

Champions League playoffs: চ্যাম্পিয়ন্স লিগ, ইন্টারকে হারিয়ে শেষ ষোলোর অনেক কাছে বোডো / গ্লিম্ট

Bodø/Glimt stuns Inter Milan
Bodø/Glimt stuns Inter Milan

 

মিলান, ১৯ ফেব্রুয়ারি : চ্যাম্পিন্স লিগের শেষ ষোলোর প্লে-অফে বুধবার রাতে ছিল চারটি ম্যাচ। ইউরোপিয়ান জায়ান্ট ইন্টারকে হারিয়ে চমক দেখিয়েছে বোডো / গ্লিম্ট। আর একটি ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে ড্র করেছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা দল ইন্টার মিলানকে ৩-১এ হারিয়ে স্তব্ধ করে দিয়েছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিম্ট। ম্যাচের শুরুতে ফিটের গোলে এগিয়ে যায় তারা। তবে চলতি মরসুমে দারুণ ফর্মে থাকা এস্পোসিতো ইন্টারকে সমতায় ফেরান।

দ্বিতীয় হাফে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় বোডো/গ্লিম্ট। ৬১ মিনিটে পেটার হাউজ এবং তৃতীয় গোলটি করেন ক্যাসপার হগ ৬৪ মিনিটে। প্লে-অফের দ্বিতীয় লেগে ইন্টারকে শেষ ষোলোতে উঠতে হলে ৩ গোলের ব্যবধানে ম্যাচটি জিততে হবে। রাতের আরেকটি ম্যাচ ছিল ক্লাব ব্রুগ এবং অ্যাতলেটিকো মাদ্রিদের। ৬ গোলের থ্রিলার ম্যাচে প্রথম হাফে দুই গোলে এগিয়ে যায় স্পেনের ক্লাবটি। মাদ্রিদের প্রথম দুইটি গোল করেন লুকম্যান এবং আলভারেজ। তবে দ্বিতীয় হাফে দুই গোল শোধ দেয় ব্রুগ।

ম্যাচের ৫১ মিনিটে ওনিয়েডিকা এবং ৬০ মিনিটে গোল করেন ট্রেসোল্ডি। তবে ব্রুগের এক খেলোয়াড়ের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় সিমিওনের দল। কিন্তু তাতেও হাল ছাড়ে নি স্বাগতিকরা। ৮৯ মিনিটে জোলিস ব্রুগকে সমতায় ফেরান। এখন দ্বিতীয় লেগে যে দল জয়ী হবে তারাই শেষ ষোলোর টিকিট পাবে। এদিকে রাতে ছিল আরও দুটি ম্যাচ। সেই দুটি ম্যাচ ছিল জার্মান ক্লাব লেভারকুসেন এবং ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মধ্যে। লেভারকুসেন ২-০ গোলে অলিম্পিয়াকোসকে এবং কারাবাগকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে নিউক্যাসল।

You might also like!