West Bengal

1 week ago

TMC : তৃণমূলে বড় ধাক্কা! ‘জালিয়াতি’ অভিযোগে ঋতব্রত-সন্দীপন বহিষ্কার

Ritabrata Banerjee and Sandipan Saha
Ritabrata Banerjee and Sandipan Saha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সই জাল কাণ্ডে দলের ভেতরেই বড় চাপে তৃণমূল কংগ্রেস। বিতর্কের আবহে দল বিরোধী কাজের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়েছে। সূত্রের খবর, স্পিকারকে এই বিষয়ে চিঠিও দিয়েছে দল এবং ইমেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুই বিধায়ককে সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে নবান্নের সাংবাদিক বৈঠকে Suvendu Adhikari এই ইস্যুতে একাধিক অভিযোগ তোলেন।

বিধানসভায় সই বিতর্কে উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনার তদন্তে ইতিমধ্যে তৃণমূলের একাধিক বিধায়কের বাড়িতে হানা দিয়েছে সিআইডি। এমনকী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরজাতেও কড়া নেড়েছে রাজ্যের গোয়েন্দারা। এহেন বিতর্কের মধ্যেই এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা স্পিকারকে অভিযোগ জানিয়েছিলেন। তার ভিত্তিতেই হেয়ার স্ট্রিট থানায় বিধানসভার সচিবালয় অভিযোগ জানায়। শুধু তাই নয়, পুলিশমন্ত্রী হিসাবে বিষয়টি জানার পরেই ঘটনায় সিআইডিকে তদন্তে যুক্ত করার নির্দেশ তিনি দেন বলে এদিন নবান্নে জানান মুখ্যমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে এহেন মন্তব্যের কয়েক মিনিটের মাথায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিস্কারের সিদ্ধান্ত তৃণমূলের।

You might also like!