Breaking News
 
Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার CM Suvendu Adhikari: জলাশয় পুনরুদ্ধারে জোর, তৃণমূলের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ শুভেন্দুর, অগ্নিমিত্রা-শর্বরীর প্রশংসা CJI Surya Kant: ‘স্মারকলিপি জমা দিতে বৈঠক নয়’, INDIA জোটকে কেন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট? স্পষ্ট বার্তা CJI-এর Strait of Hormuz: হরমুজে ফের অশান্তি, ড্রোন হামলার পর নিখোঁজ ২ ভারতীয় নাবিক, অবিলম্বে হামলা বন্ধের দাবি দিল্লির Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের নোটিসেও সাড়া নেই, অভিষেকের বাড়িতে ফের হাজির পুলিশ Diwali 2026: দুর্গাপুজোর পরই দীপাবলির তোড়জোড়, ৮ নভেম্বর কালীপুজো! অমাবস্যা কখন শুরু?

 

Country

7 months ago

IPAC Case: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি

Supreme Court - IPAC Case
Supreme Court - IPAC Case

 

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি : সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আগামী ১৮ মার্চ।আর্থিক পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দিয়েছিল ইডি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। এই মামলায় মমতার পাল্টা হলফনামা জমা দিয়েছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত শুনানিতে আইজীবী কপিল সিব্বল অসুস্থ থাকার কারণে সেই মামলা এক সপ্তাহ পিছিয়ে যায়।

বুধবার ফের এই মামলার শুনানি পিছিয়ে গেল। এদিন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও কেভি বিশ্বনাথনের বেঞ্চে শুনানির কথা ছিল। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, বুধবার তারা শীর্ষ আদালতে কাউন্টার হলফনামা পেশ করবেন। সমস্ত পক্ষের উপস্থিতিতে সংক্ষিপ্ত শুনানির পর, শীর্ষ আদালতের বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানির তারিখ ১৮ মার্চ নির্ধারণ করে।

You might also like!