Entertainment

2 hours ago

Rakhi Sawant: জ্যোতিষীর নির্দেশে একবছর অন্তর্বাস পরবেন না রাখি! পডকাস্টে চাঞ্চল্যকর দাবি আইটেম গার্লের

Rakhi in 'nipple dress' at Ajit Pawar's funeral
Rakhi in 'nipple dress' at Ajit Pawar's funeral

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিতর্ক যেন রাখি সাওয়ান্তের নিত্যসঙ্গী। সম্প্রতি অজিত পওয়ারের শেষকৃত্যে তাঁর পোশাক ঘিরে যে সমালোচনার ঝড় উঠেছিল, তা থামতে না থামতেই ফের শিরোনামে বলিউডের এই আইটেম গার্ল। এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এমন এক মন্তব্য করেন, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন চর্চা। 

সাক্ষাৎকারে রাখি জানান, এক জ্যোতিষীর পরামর্শ মেনেই নাকি তিনি পুরো এক বছর ব্রা বা প্যান্টি পরবেন না। তাঁর দাবি, এতে নাকি কেরিয়ারের উন্নতি হবে। সঞ্চালিকা প্রথমে বিষয়টি বিশ্বাস করতে না পেরে সরাসরি প্রশ্ন করেন—সাক্ষাৎকার চলাকালীনও কি তিনি অন্তর্বাসহীন? রাখি নির্ভীক ভঙ্গিতে জবাব দেন, অস্বস্তির কিছু নেই, প্রশ্ন চালিয়ে যেতে পারেন। এরপরই জানান, জ্যোতিষীর নির্দেশেই এই সিদ্ধান্ত। পাশাপাশি মজার ছলে যোগ করেন, অন্তর্বাস পরলে তাঁর গরম লাগে। কেরিয়ারে নতুন করে সাফল্য পেতেই এই ‘ত্যাগ’ বলে দাবি করেন তিনি। এমনকি খানিক দুষ্টু হাসি হেসে মন্তব্য করেন, “দেখবে, তবেই তো বিক্রি হবে।” তাঁর এই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


একসময় বলিউডের একাধিক আইটেম গানে নেচে জনপ্রিয়তা পেয়েছিলেন রাখি। ‘ম্যায় হুঁ না’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ের চেয়ে বিতর্কের কারণেই বেশি চর্চায় থাকেন তিনি। ব্যক্তিগত জীবনও সুখের হয়নি—দু’টি বিয়ে ভেঙেছে অল্প সময়ের ব্যবধানে। পোশাক ও আচরণ নিয়ে সমালোচনা নতুন নয় রাখির ক্ষেত্রে। তবু নিন্দুকদের তোয়াক্কা না করে নিজের মতো করেই লাইমলাইটে থাকতে জানেন তিনি। এবার জ্যোতিষ-নির্দেশিত সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে তাঁর কেরিয়ারে, তা সময়েই পরিলক্ষিত হবে। 

You might also like!