Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Canada school shooting: কানাডার স্কুলে চলল গুলি, আততায়ী-সহ মৃত কমপক্ষে ১০ জন

10 killed in school shooting in British Columbia
10 killed in school shooting in British Columbia

 

অটোয়া, ১১ ফেব্রুয়ারি : কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী বন্দুকবাজও রয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ স্কুলে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে। ১০ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও ২৫ জন।

স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার হামলা হয় ব্রিটিশ কলম্বিয়ার পিস রিজিয়ন এলাকার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে। আততায়ী এক মহিলার পোশাক পরে এসে হামলা চালায়। আততায়ী সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশের গুলিতে নিহত হয়েছে আততায়ীও। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…