International

2 years ago

Modi meets Joe Biden : হোয়াইট হাউজে মোদী-বাইডেন সাক্ষাৎ

Modi meets Joe Biden
Modi meets Joe Biden

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃহোয়াইট হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাঁকে স্বাগত জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন । হোয়াইট হাউজে ঢোকার আগে, দুই রাষ্ট্রনেতার মধ্যে সৌজন্য বিনিময় হয়, তারপর দু'জনে একসঙ্গে ছবিও তোলেন । এদিন, আমেরিকার কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আগে, দ্বিপাক্ষিক বৈঠকের আগে মোদী-বাইডেন সাক্ষাৎ 'প্রাইভেট এনগেজমেন্ট'হিসেবে অভিহিত করা হয়েছে । হোয়াইট হাউসে ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে এক রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয় । প্রধানমন্ত্রীর জন্য ডিনারে কী কী ব্যবস্থা, জেনে নেওয়া যাক...

মূলত, প্রধানমন্ত্রীর জন্যই নিরামিষ পদ ছিল মেনুতে । স্টেট ডিনারের অতিথি শেফ নিনা কার্টিস বিশেষভাবে তৈরি করেন সেই মেনু। যার ছবি ইতিমধ্যে ভাইরাল। নৈশভোজের মেন কোর্সে রয়েছে ম্যারিনেটেড মিলেট, গ্রিলড কর্ন কার্নেল স্যালাড, কমপ্রেসড তরমুজ এবং ট্যাঙ্গি অ্যাভোকাডো সস। স্টাফড পোর্টোবেলো মাশরুম ইত্যাদি ।


You might also like!