Breaking News
 
West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার Mamata Banerjee: আলিপুরে মমতার মেগা-শো! মনোনয়ন পেশের দিনেও পায়ে হেঁটে মিছিল, বিরোধীদের কড়া টক্কর সুপ্রিমোর

 

International

1 year ago

Mamata congratulate Yunus : মুহাম্মদ ইউনুসকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর, সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদী মমতা

Mamata and yunus (symbolic picture)
Mamata and yunus (symbolic picture)

 

কলকাতা, ৯ আগস্ট  : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা বেশ কয়েকদিনের নৈরাজ্যের পর বৃহস্পতিবার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। যার প্রধান উপদেষ্টা হয়েছেন মুহাম্মদ ইউনুস। শুক্রবার তাঁকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ‘অধ্যাপক মহম্মদ ইউনুস-সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।"

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, "আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে। বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভালো হোক - এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইলো। আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।

You might also like!