Game

1 month ago

Benzema hat-trick: নতুন ক্লাবে অভিষেকেই বেনজেমার হ্যাটট্রিক

Karim Benzema (left)
Karim Benzema (left)

 

রিয়াদ, ৬ ফেব্রুয়ারি : নতুন ক্লাবেও তিনি সেই পুরোনো রূপেই। আল-হিলালের হয়ে অভিষেক রাঙালেন হ্যাটট্রিক করে ও সেই সঙ্গে আরেকটি গোলে সহায়তা করেছেন। তার নতুন শুরুতে বিশাল জয়ের স্বাদ পেল দল আল হিলাল। সৌদি প্রো লিগের ম্যাচটিতে বৃহস্পতিবার আল আখদুদকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আল-হিলাল।

গত মরসুমে আল-ইত্তিহাদের ডাবল জয়ের নায়কদের একজন ছিলেন বেনজেমা। এই মরসুমে ক্লাবের পারফরম্যান্স ভালো না হলেও তিনি ছিলেন ফর্মেই। কিন্তু চুক্তি নবায়ন নিয়ে টানাপোড়েনের পর ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে পাড়ি জমিয়েছেন আল-হিলালে।

নতুন ক্লাবে দারুণভাবে শুরু করে উচ্ছ্বসিত বেনজেমা বলেছেন, “আজকের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। জিততে পেরে আমরা খুশি। ভালো খেলেছি আমরা, অনেক গোল করেছি এবং কোনও গোল হজম করিনি, কাজেই আমরা দারুণ খুশি। তাছাড়া ভালো লাগছে ক্লাবের সবাই আমাকে দারুণভাবে আলিঙ্গন করে নিয়েছেন এবং সবকিছু দিয়েছেন। তাই মাঠে নেমে আমিও সবটুকু উজাড় করে দিতে চাই।” এই জয়ে ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আল-হিলাল। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট আল-আহলির। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট ক্রিস্তিয়ানো রোনাল্ডোর আল-নাসর।

You might also like!