Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

3 months ago

Iran war: আমেরিকার হামলার জবাব! পশ্চিম এশিয়ায় তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত

Tehran targets Bahrain, Kuwait, Jordan after new US strikes
Tehran targets Bahrain, Kuwait, Jordan after new US strikes

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মার্কিন হামলার পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়িয়ে ফের পাল্টা আঘাত হানল ইরান। অভিযোগ, বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুযায়ী) জর্ডন, বাহরিন এবং কুয়েত-এ অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায় তেহরান। ইরানের সামরিক অভিযান শুরু হতেই নিরাপত্তাজনিত কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগেও কয়েক দিন আগে একই অঞ্চলে ইরানি হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা যায়। সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছিল।

অন্য দিকে, আমেরিকার উপর চাপ বৃদ্ধি করতে হরমুজ় নিয়ে নতুন কৌশল অবলম্বন করছে ইরান। সে দেশের সংবাদমাধ্যমগুলির দাবি, তেহরানের উপরমহল থেকে পরবর্তী নির্দেশিকা না-আসা পর্যন্ত হরমুজ় প্রণালী বন্ধ রাখা হবে। যে বাণিজ্যিক জাহাজগুলিকে ইতিমধ্যেই প্রণালী অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে, সেগুলিকে ধৈর্য ধরতে বলা হয়েছে। বুধবারই ইরানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, “ওরা চুক্তির জন্য সমঝোতা করতে অনেক বেশি সময় নিয়ে ফেলেছে। চুক্তি করলে তা ওদের জন্য খুব ভাল হত। কিন্তু এখন ওদের মূল্য চোকাতে হবে।’’ তার পরেই ইরান আক্রমণের তীব্রতা বৃদ্ধি করে আমেরিকা। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়, ইরানের ‘ধারাবাহিক আগ্রাসন’ মোকাবিলায় এই পদক্ষেপ করছে তারা।

বুধবারই ট্রাম্প বলেছিলেন, “আমেরিকা গত কাল জোরালা হামলা চালিয়েছে। আজ আবার ওদের (ইরান) উপর হামলা চালাতে চলেছে।” ট্রাম্পের কথার সূত্র ধরেই মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ পরে জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে আমেরিকা। আমেরিকাকে জবাব দেয় ইরানও। সে দেশের পার্লামেন্টের জাতীয় সুরক্ষা সংক্রান্ত কমিটির প্রধান ইব্রাহিম আজ়িজি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যুদ্ধ নির্দিষ্ট কোনও অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না।” এই মন্তব্য করে ইরান ইঙ্গিত দিতে চেয়েছিল যে, পশ্চিম এশিয়ার যে দেশগুলিতে মার্কিন ঘাঁটি আছে, সেই সমস্ত দেশে ফের হামলা চালাবে তারা। সেই মতোই পশ্চিম এশিয়ার তিন দেশে হামলা চালাল ইরান।

You might also like!