Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

8 months ago

End of an era: অবসর নিলেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস

NASA astronaut Sunita Williams
NASA astronaut Sunita Williams

 

ওয়াশিংটন, ২১ জানুয়ারি : দীর্ঘ ২৭ বছরের বর্ণময় কর্মজীবন এবং মহাকাশ বিজ্ঞানে একের পর এক মাইলফলক স্পর্শ করার পর অবশেষে অবসর নিলেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। গত ২৭ ডিসেম্বর তিনি অবসর নিয়েছেন। একথা বুধবার (আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নাসা।


নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সুনীতাকে ‘মহাকাশ অভিযানের অগ্রদূত’ হিসেবে অভিহিত করেছেন| তিনি জানান, সুনীতা উইলিয়ামস ইতিহাসের অন্যতম সফল মহাকাশচারী। তিনি ১৯৯৮ সালে নির্বাচিত হন, মহাকাশে ৬০০ দিনেরও বেশি সময় কাটিয়েছেন, এক্সপেডিশন ৩৩-এর নেতৃত্ব দিয়েছেন, ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে মোট নয়টি স্পেসওয়াক সম্পন্ন করেছেন এবং স্পেস শাটল, সয়ুজ, স্টারলাইনার ও ড্রাগন মহাকাশযানে অভিযান পরিচালনা করেছেন। তিনি বলেন, চারটি ভিন্ন মহাকাশযানে উড্ডয়ন করা সত্যিই বিশেষভাবে উল্লেখ করার মতো! এক্সপেডিশন ৭৪-এ তাঁর মিশনটি সর্বোচ্চ স্তরের কয়েক দশকের অভিজ্ঞতা, বিশ্বাস এবং নেতৃত্বের প্রতিফলন। মহাকাশযাত্রার জন্য মানব ইতিহাসে সর্বোচ্চ মান স্থাপন করার জন্য এবং পরবর্তীতে সবাইকে অনুপ্রাণিত করার জন্য সুনীতাকে ধন্যবাদ জানিয়েছেন জ্যারেড আইজ্যাকম্যান|

You might also like!