Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 week ago

Bengal Weather Forecast: ১৫ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, তাপমাত্রাতেও তারতম্য নেই

Bengal Weather
Bengal Weather

 

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : ভোরে ও রাতে এখনও ভালোই শীতের আমেজ রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপমাত্রার বিশেষ তারতম্য না হলেও, ঠান্ডা মোটামুটি ভালোই রয়েছে। তবে, বেলা বাড়তেই উধাও হয়ে যাচ্ছে শীতের আমেজ। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও আপাতত নতুন করে কনকনে ঠান্ডার আর কোনও সম্ভাবনা নেই। হালকা শীতের আমেজই বজায় থাকবে। রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনাও নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।

You might also like!