Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

4 weeks ago

Nepal floods::নেপালে উদ্ধারকাজে বড় সাফল্য, আরও ৩ ভারতীয় নিরাপদে উদ্ধার, সুখবর বিদেশমন্ত্রকের

Nepal floods:
Nepal floods:

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েও ফিরছে প্রাণের খবর। ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপালে উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই জোরালো হচ্ছে আশার আলো। গত ২৪ ঘণ্টায় ত্রিশূলী বাজার এলাকা থেকে আরও তিন ভারতীয়কে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে দেওয়া বার্তায় তিনি জানান, এখনও পর্যন্ত মোট ১৬৯ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ২৭৫ জন ভারতীয় এখনও নিখোঁজ। তাঁদের সন্ধানে জোরকদমে চলছে তল্লাশি। এর মধ্যেই মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগজনক আশঙ্কার কথা জানিয়েছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি। হড়পা বান ও হিমবাহ হ্রদ ভাঙার জোড়া বিপর্যয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাঁর।

বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, শুক্রবার ত্রিশূলী বাজার থেকে উদ্ধার হওয়া তিনজনের মধ্যে রয়েছে ৫ বছরের এক শিশুও। তাঁদের নাম অভিজিৎ সুরেশ পওয়ার, দীপিকা অভিজিৎ পওয়ার ও সমর্থ অভিজিৎ পওয়ার। মনে করা হচ্ছে, তিনজন একই পরিবারের সদস্য। গত ২৬ আগস্ট হড়পা বানের জেরে প্রথমে এই ত্রিশূলী বাজারই ভেসে গিয়েছিল। তবু এতদিন তাঁরা কোনওক্রমে নিজেদের প্রাণরক্ষা করতে পেরেছেন। রণধীর জয়সওয়াল পোস্টে জানিয়েছেন, নেপাল দূতাবাসের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রাখা হচ্ছে খবরাখবরের জন্য। এখনও যাঁরা নিখোঁজ, তাঁদের কোনওরকম খোঁজ মিললেই সেই তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি প্রকৃতির অভিশাপগ্রস্ত নেপালকে ত্রাণসাহায্যও করে চলেছে নয়াদিল্লি।

এদিকে, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শুক্রবার বিধ্বস্ত এলাকাগুলি দেখতে গিয়ে সংবাদমাধ্যমে বলেন, ‘‘মনে হচ্ছে খুব কম মানুষই নিখোঁজ। কিন্তু হড়পা বানের তোড়ে কারা কোথায় ভেসে গিয়েছে, বোঝা সম্ভব নয়। আমার আশঙ্কা, বহু মানুষই আর নেই। অনেকের মৃতদেহ চিতওয়ানে পাওয়া গিয়েছে। ভারত সীমান্তেও মৃত অবস্থায় পাওয়া গিয়েছে অনেককে। এঁরা সকলেই ভেসে অত দূর গিয়ে পৌঁছেছেন। বেঁচে থাকার আশা খুব কম।” এখনও পর্যন্ত নেপালে উদ্ধার হয়েছে প্রায় ১৩০০ জনের দেহ। ওলি এও মনে করিয়ে দিয়েছেন, ‘‘হিমবাহের খুব ছোট অংশ ভেঙে এই অবস্থা। বড় একটা চাঙড় যে কোনও সময় ভেঙে পড়তে পারে। এখন থেকে সাবধান না হলে যে কত বড় বিপর্যয় আসতে চলেছে, ভাবাও যাচ্ছে না।”

You might also like!