
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চিন গেলন বাংলাদেশের আওয়ামী লীগের ১৪ দলের বাম শরিকরা। চিনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে জাসদ, ওয়ার্কার্স পার্টি ও সাম্যবাদী দলের শীর্ষ নেতা চিনের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
সোমবার (২৪ জুলাই) দুপুরে নেতারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ণ এয়ারলাইনে যাত্রা করেন।
চিন সফরকারী বামপন্থি দলগুলোর প্রতিনিধিদলে আছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া ও সংসদ সদস্য (এমপি) লুৎফুন নেসা খান।
সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসেবে চিনে গেছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী। আগামী ৩০ জুলাই তারা দেশে ফিরবেন।
সফরকালে ১৪ দলের বাম শরিকের নেতারা চিনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে মিলিত হবেন।
২৩ জুলাই সন্ধ্যায় চিনের রাষ্ট্রদূত সফরকারী নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং দুপুরে নেতাদের বিদায় জানাতে চিনা দূতাবাসের কর্মকর্তারা ঢাকা হজ্রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
