Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

2 years ago

Rahul Gandi : কেমব্রিজের ছাত্রদের জন্য কী বললেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী , জানুন

Rahul Gandhi at Cambridge Judge Business School
Rahul Gandhi at Cambridge Judge Business School

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজে কেমব্রিজের ছাত্র ছিলেন, এখন সেই বিশ্ববিদ্যালয়েই নিজের দৃষ্টিভঙ্গী ও মতামত সকলের সঙ্গে ভাগ করে নিতে পৌঁছে গিয়েছেন "কেমব্রিজ জজ বিজনেস স্কুল"-এ এমবিএ ছাত্রদের কাছে, সেখানে "একবিংশ শতাব্দীতে শুনতে শেখার" শীর্ষক আলোচনায় নিজের বক্তব্য রাখলেন তিনি।

রাহুল নিজের বক্তৃতায় বলেছিলেন যে ২১ তম শতাব্দীতে বিশ্বজুড়ে মানুষকে সহানুভূতির সাথে শোনার উপায় খুঁজে বের করতে হবে,তিনি আরো বলেন-"...আপনি কীভাবে গণতান্ত্রিক পরিবেশে উত্পাদন করবেন সে সম্পর্কে আমাদের নতুন চিন্তাভাবনা দরকার..."  

রাহুলের বক্তৃতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশেষ করে ১৯৯১  সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে কথা বলেছেন। 

তিনি বলেন একবিংশ শতাব্দীতে কর্মব্যস্তময় জীবনে সহানুভূতি সহকারে শোনার একটি উপায় খুঁজে বের করার উপর গুরুত্ব আরোপ করেছেন, এবং এই যে অনুভূতি সকারে শোনার যে গুরুত্ব তা বিশ্বজনমানসে তুলে ধরতে চেয়েছেন। এর সাথে তিনি যোগ করেছেন যে শোনার শিল্পটি খুব শক্তিশালী যখন তাতে ধারাবাহিকতা আনা সম্ভব হবে। 

বর্তমানে রাহুল ইংল্যান্ডে রয়েছেন, প্রসঙ্গত, তার বক্তব্যে তিনি তার "ভারত জোড়া যাত্রা"-র কথাও বলেছেন। “ভারতে কুসংস্কার, বেকারত্ব এবং ক্রমবর্ধমান বৈষম্য” মুছে ফেলে ভারতের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তাকে একসূত্রে বাঁধার প্রচেষ্টায় গত বছরের সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ১২টি রাজ্যের মধ্য দিয়ে তার ৪,০০০ কিলোমিটারের এই পদযাত্রার আয়োজন করেন। 

প্রসঙ্গত, কেমব্রিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি,ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের ইউকে অধ্যায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন এবং লন্ডনে একটি ভারতীয় প্রবাসী সম্মেলনে ভাষণ দেবেন। 

You might also like!