Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Mohammed Bagher Ghalibaf: ট্রাম্পকে মিথ্যেবাদী বললেন ইরানের সংসদের অধ্যক্ষ, হরমুজ নিয়েও দিলেন বার্তা

Iran's Parliament Speaker, Mohammed Bagher Ghalibaf
Iran's Parliament Speaker, Mohammed Bagher Ghalibaf

 

তেহরান, ১৮ এপ্রিল : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যেবাদী আখ্যা দিলেন ইরানের সংসদের অধ্যক্ষ। হরমুজ প্রণালী নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন তিনি। ইরানের সংসদের অধ্যক্ষ এমবি গালিবফ এক্স মাধ্যমে জানান, "মার্কিন প্রেসিডেন্ট এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন, যার সবগুলোই ছিল মিথ্যা। এই মিথ্যা দিয়ে তাঁরা যুদ্ধে জয়ী হয়নি, এবং আলোচনাতেও তাঁরা কোনোভাবেই সফল হবে না।" হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি জানান, "অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত 'নির্ধারিত পথ' এবং 'ইরানের অনুমোদন' অনুযায়ী পরিচালিত হবে। প্রণালীটি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এবং এর নিয়ন্ত্রক নিয়মকানুন কী হবে, তা সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা নয়, বরং ফিল্ডে নির্ধারিত হবে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…