Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

5 months ago

Egg Dinner Recipe: গরমে হালকা অথচ সুস্বাদু— রাতের মেনুতে রাখুন ডিমের আফগানি কোর্মা

Egg Korma
Egg Korma

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাতে রুটি বা পরোটার সঙ্গে কী আমিষ পদ বানাবেন, তা নিয়ে অনেক সময়েই দ্বিধায় পড়েন অনেকে। বিশেষ করে গরমের দিনে ভারী মাংসের পদ এড়িয়ে হালকা অথচ সুস্বাদু কিছু খেতে চাইলে ডিমই হয়ে ওঠে সেরা বিকল্প। সহজলভ্য এবং দ্রুত রান্না করা যায় বলেই ডিমের জনপ্রিয়তা সবসময়ই তুঙ্গে। এই পরিস্থিতিতে রাতের মেনুতে নতুনত্ব আনতে রাখতে পারেন ডিমের আফগানি কোর্মা। মশলার ঝাঁঝ কম, স্বাদে ক্রিমি ও নরম— ফলে গরমের দিনেও খেতে একেবারেই অস্বস্তিকর লাগে না। সবচেয়ে বড় সুবিধা, সব উপকরণ হাতের কাছে থাকলে মাত্র ১৫ মিনিটেই তৈরি হয়ে যায় এই পদ। তাই জেনে নিন রন্ধন প্রণালী।

∆ প্রণালী: ৫টি ডিম সেদ্ধ

১ চা চামচ হলুদগুঁড়ো

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

স্বাদমতো নুন

১ কাপ পেঁয়াজ কুচি

৭-৮ কোয়া রসুন

৫-৬টি কাঁচালঙ্কা

আধ চামচ আদা কুচি

১২-১৫ টুকরো কাজু

১ মুঠো ধনেপাতা

৫ গ্রাম গোটাগরমমশলা (লবঙ্গ, দারচিনি, এলাচ)

১ চা চামচ গোলমরিচগুঁড়ো

১ চা চামচ জিরেগুঁড়ো

আধ কাপ ফেটানো টকদই

১ চা চামচ কসুরি মেথি

∆ প্রণালী: ডিম সেদ্ধগুলি নুন, হলুদ আর লঙ্কাগুঁড়ো মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি, রসুন, আদা, কাঁচালঙ্কা, কাজু ভাল করে ভেজে নিন। ভাজা মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে দিন, সঙ্গে দিয়ে দিন ধনেপাতাও। ভাল করে বেটে নিন। কড়াইয়ে আরও খানিকটা তেল গরম করে গরমমশলা ফোড়ন দিন। বেটে রাখা মিশ্রণ দিয়ে কষিয়ে নিন। একে একে দিয়ে দিন গোলমরিচ, হলুদ আর জিরেগুঁড়ো। মশলা থেকে তেল ছাড়লে ফেটানো দই দিয়ে মিশিয়ে দিন। গ্রেভি ফুটে উঠলে ডিমগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন। শেষে ঢাকা খুলে কসৌরি মেথি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। পরোটা বা তাওয়ার রুটির সঙ্গে পরিবেশন করুন ডিমের আফগানি কোর্মা।

You might also like!