Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Donald Trump: ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের

US President Donald Trump
US President Donald Trump

 

ওয়াশিংটন, ২২ এপ্রিল : ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে, এমনই দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, "ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে! তাঁরা অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানাচ্ছে—নগদ টাকার অভাবে তাঁরা হাবুডুবু খাচ্ছে! প্রতিদিন ৫০ কোটি ডলার লোকসান হচ্ছে। সেনাবাহিনী ও পুলিশ অভিযোগ করছে, তাঁরা বেতন পাচ্ছে না।"

ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন, "ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখতে চায় না, তাঁরা এটি খোলা রাখতে চায় যাতে প্রতিদিন ৫০ কোটি ডলার আয় করতে পারে (এবং প্রণালীটি বন্ধ থাকলে তাঁদের লোকসান হবে!)।তাঁরা শুধু এ কারণেই এটি বন্ধ রাখতে চায়, কারণ আমি এটিকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছি (বন্ধ করে দিয়েছি!), তাই তাঁরা কেবল নিজেদের “মুখ রক্ষা” করতে চায়। চার দিন আগে লোকজন আমার কাছে এসে বলেছিল, “স্যার, ইরান অবিলম্বে প্রণালীটি খুলে দিতে চায়।” কিন্তু আমরা যদি তা করি, তাহলে ইরানের সঙ্গে আর কোনও চুক্তি হতে পারবে না, যদি না আমরা তাঁদের দেশের বাকি অংশ, তাঁদের নেতাদের সহ উড়িয়ে দিই!"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…