Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Israel-Iran conflict: ইজরায়েলে হামলা ইরানের, পাল্টা হানা ইজরায়েলেরও

Israel-Iran conflict
Israel-Iran conflict

 

তেহরান, ১৮ জুন : রাতভর ইজরায়েলের বায়ুসেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। বুধবার ভোরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্য ইজরায়েলের একটি এলাকায় আগুনও লেগে গিয়েছে বলে খবর। শুধু তা-ই নয়, উত্তর ইজরায়েলে অবস্থিত মেরন বিমানঘাঁটি লক্ষ্য করেও আঘাত হানা হয়েছে। তবে ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, ইরানের পরমাণুকেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইজরায়েলের সেনা। প্রত্যাঘাত করে ইরানও। তার পর থেকে দু’দেশের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের আবহে পশ্চিম এশিয়ায় টানটান উত্তেজনার পরিস্থিতি। ইজরায়েলের দাবি, তাদের সাধারণ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে ইরান। উল্টো দিকে, মঙ্গলবার রাতে ইরানের একাধিক তৈলভান্ডারে হামলা হয়েছে বলে অভিযোগ।

You might also like!