Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

2 months ago

America Iran Conflict: পশ্চিম এশিয়ায় আবারও অস্থিরতা! ইরানে ফের হামলা শুরু আমেরিকার

America Iran Conflict:
America Iran Conflict:

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম এশিয়া। বুধবার মধ্যরাতে ইরানে নতুন করে হামলা চালায় আমেরিকা। হরমুজ প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজে হামলার প্রত্যাঘাত শুরু করে মার্কিন বাহিনী। সে দেশের উপসাগরীয় উপকূলের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় দু’টি এলাকা বন্দর আব্বাস এবং সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে কোনারাক এবং চাবাহার এলাকার কাছেও।

ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমরা তাদের ওপর ২০ গুণ বেশি শক্তিশালী আঘাত হেনেছি। প্রতিবার তারা আমাদের ওপর আঘাত করলে আমরা তাদের ওপর ২০টি আঘাত হানব। গত রাতের ঘটনার প্রতিশোধ হিসেবেই এটি করা হয়েছে। আসলে তারা দু'টি নয়, তিনটি বোটে আঘাত করেছিল। যখন তারা আঘাত করে, আমরা তার চেয়ে অনেক বেশি জোরালোভাবে পাল্টা আঘাত করি।"

ইরানে হামলার স্বপক্ষে আমেরিকার সেন্ট্রাল কমান্ড একটি ভিডিও প্রকাশ করেছে। এক্স মাধ্যমে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, "হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও কমিয়ে আনার লক্ষ্যে, ৮ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বাহিনী ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় অঞ্চলজুড়ে প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে; এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার স্থান, নৌ-সক্ষমতা এবং সামরিক লজিস্টিকস বা রসদ সরবরাহ সংক্রান্ত অবকাঠামো।"

You might also like!