Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

US India trade 2025:ট্রাম্পের চূড়ান্ত শুল্কহারের ওপরেই নির্ভর করবে ভারত-মার্কিন আমদানি-রফতানি

US India trade 2025
US India trade 2025

 

নয়াদিল্লি, ১ আগস্ট : ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে বহু দেশের সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে। এই মুহূর্তে শুল্কহার নিয়ে নানা দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলী ভাবনার লড়াই চলছে। এই শুল্কহারের ওপরেই নির্ভর করবে ভারত-মার্কিন আমদানি-রফতানির হিসেব।

শুক্রবার ভারতের কেন্দ্রীয় বানিজ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ভারত যে তিনটি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি রফতানি করে, সেগুলো হলো যন্ত্রপাতি, বস্ত্র ও কার্পেট, রত্ন ও অলঙ্কার। ২৪-’২৫ অর্থবর্ষে এই তিন ক্ষেত্রের হিসেব হলো যথাক্রমে ১১, ১০.৭ এবং ১০ মার্কিন বিলিয়ন ডলার। ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এর পরের দুটি বেশি রফতানির ক্ষেত্র ফার্মাসিউটিক্যাল এবং তৈলজাতীয় পদার্থ। পরিমাণগুলো হলো ৯.৮ এবং ৪.২ মার্কিন বিলিয়ন ডলার।

অন্যদিকে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই সময়কালে বেশি আমদানি করেছে খনিজ তেল, যন্ত্রপাতি এবং মুক্তো ও রত্ন— পরিমাণগুলো যথাক্রমে ১৪.৩, ৭.৮ এবং ৫.৩ মার্কিন বিলিয়ন ডলার। এর পরেই চিকিৎসার যন্ত্রপাতি, বিমানবহর— যথাক্রমে ২ এবং ১.৬ মার্কিন বিলিয়ন ডলার।

তবে, শুল্ক নিয়ে দর কষাকষির পর দু’দেশের পারস্পরিক আমদানি-রফতানির হিসেবের একটা বড় বদল হবে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

You might also like!