International

2 years ago

Tesla: ভারতে আসছে এলন মাস্কের টেলসা!

Elon Mask (File Picture)
Elon Mask (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বৈদ্যুতিক গাড়ির কারখানা নির্মাণের সিদ্ধান্ত নিতে পারে টেসলা। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইলন মাস্কের সংস্থা বছরে পাঁচ লক্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ক্ষমতাসম্পন্ন একটি কারখানা গড়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

ভারতে নির্মিত টেসলার গাড়ির আনুমানিক দাম হতে পারে ২০ লক্ষ টাকা। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ির কারখানা বানানো নিয়ে জল্পনা চলছে। বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বলেও একটি সূত্রের খবর। ওই সূত্রের দাবি, আগে কারখানা গড়ে গাড়ি তৈরি, নাকি আমদানি করে গাড়ি বাজারে বিক্রির পর কারখানা, সেই জটেই বারবার আটকে গিয়েছে আলোচনা।

You might also like!