International

2 years ago

Eight people killed by gunmen: ফের রক্তাক্ত সার্বিয়া, বন্দুকবাজের গুলিতে মৃত্যু আটজনের

Eight people killed by gunmen in Sarbia
Eight people killed by gunmen in Sarbia

 

বেলগ্রেড, ৫ মে : ফের রক্তাক্ত সার্বিয়ার মাটি। বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেডের ৬০ কিলোমিটার দূরের একটি গ্রামে এক বন্দুকবাজের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন আটজন। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে আততায়ী। তাকে ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তল্লাশী অভিযানে হেলিকপ্টার, ড্রোনেরও সাহায্য নেওয়া হচ্ছে। এ নিয়ে চলতি সপ্তাহে সার্বিয়ায় দু’দুবার বন্দুকবাজের হামলা চলল। গত বুধবারই বেলগ্রেডের এক স্কুলে সপ্তম শ্রেণির এক ছাত্রের এলোপাতাড়ি গুলিতে আট খুদে পড়ুয়া সহ মোট নয়জন প্রাণ হারিয়েছিল।

শুক্রবার সকালে ‘বিবিসি’ জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দূরে দুবোনা গ্রামের একটি পার্কে এক পুলিশ আধিকারিকের সঙ্গে বছর কুড়ির এক তরুণের কথা কাটাকাটি হয়। আর তার পরেই ওই তরুণ গাড়ি চালিয়ে যাওয়ার পথে আচমকাই বন্দুক থেকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। নির্বিচারে চালানো গুলিতে আটজন ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন। বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

You might also like!