Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

International

3 years ago

Earthquake in Afghanistan: ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড আফগানিস্তান; মৃত্যু বেড়ে ১৮০, আহত ৬০০-রও বেশি

Earthquake in Afghanistan (Collected)
Earthquake in Afghanistan (Collected)

 

কাবুল, ৮ অক্টোবর : ভয়াবহ ভূমিকম্পে একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ১৮০ জনের মৃত্যু হয়েছে। আহত ৬০০-রও বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান সীমান্ত সংলগ্ন অঞ্চল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিমের শহর হেরাত। ৬ দশমিক ৩ মাত্রার এই কম্পনের জেরে বহু বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, স্কুল এবং মসজিদ।

হেরাতের বিপর্যয় ব্যবস্থাপন বিভাগের প্রধান মোসা আসারি জানিয়েছেন, পরপর তিনবার জোরালো মাত্রায় কম্পনের ফলে বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে পড়েন। এদের মধ্যে মহিলা, শিশু এবং বয়স্ক মানুষেরা রয়েছেন। আহতদের উদ্ধারে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। হেরাতের আঞ্চলিক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৮০ পেরিয়েছে এবং আরও ৬০০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

You might also like!