Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

1 year ago

Donald Trump: জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে অবিলম্বে যুদ্ধ শেষ করতে পারেন,ডোনাল্ড ট্রাম্প

U.S. President Donald Trump with Ukrainian counterpart Volodymyr Zelenskyy
U.S. President Donald Trump with Ukrainian counterpart Volodymyr Zelenskyy

 

ওয়াশিংটন, ১৮ আগস্ট : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে অবিলম্বে যুদ্ধ শেষ করতে পারেন। এমনটাই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, "ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রায় তাৎক্ষণিকভাবে শেষ করতে পারেন, অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন। মনে রাখবেন এটি কীভাবে শুরু হয়েছিল। ওবামাকে ক্রিমিয়া ফেরত দেওয়া হবে না (১২ বছর আগে, একটিও গুলি চালানো হয়নি!), এবং ইউক্রেন হয়ে ন্যাটোতে যাওয়া হবে না। কিছু জিনিস কখনও বদলায় না!!!"

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, এ বার তিনি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন! শুধু তা-ই নয়, জেলেনস্কির সঙ্গে ফোনেও কথা হয় ট্রাম্পের। তার পরেই জেলেনস্কি জানিয়েছিলেন, সোমবার তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন। সেই বৈঠকে থাকতে পারেন ইউরোপীয় নেতারা! এখনও পর্যন্ত যা খবর, তাতে ইউরোপের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনেতা বৈঠকে থাকার কথা নিশ্চিত করেছেন।

You might also like!