Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Donald Trump is in trouble: জালিয়াতির মামলায় বিপাকে ডোনাল্ড ট্রাম্প, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবার জেরার মুখোমুখি

Donald Trump
Donald Trump

 

নিউইয়র্ক, ১৪ এপ্রিল : আরও এক বার নিউইয়র্কের ম্যানহাটনে যেতে হল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্প ঘুষ দেওয়ার মামলার পর, এ বার ব্যবসা সংক্রান্ত জালিয়াতির অভিযোগের মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি। বৃহস্পতিবার (স্থানীয় সময়) রাতে প্রায় ৭ ঘণ্টা ধরে রিপাবলিকান পার্টির নেতাকে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়।

গত বছরের জানুয়ারি মাসে মাসে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছিলেন, তদন্তে তিনি দেখেছেন, একাধিক বার ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনও সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়করে ছাড় পেয়েছে। একাধিক বার ট্রাম্প সেই তদন্ত বন্ধ করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ। তবে ৭ ঘণ্টার জেরা-পর্বের পরে ট্রাম্পের আইনজীবী ক্রিস্টোফার কিস বলেন, ‘‘আমার মক্কেলের কাছে তাঁর অসাধারণ ব্যবসায়িক সাফল্যের কাহিনি জানতে চাওয়া হয়েছিল।’’ প্রসঙ্গত, ট্রাম্পের পাশাপাশি, তাঁর বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং কন্যা ইভাঙ্কাও এই মামলার অন্যতম অভিযুক্ত।

You might also like!