Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Donald Trump:পর্ন তারকাকে অর্থ দেওয়ার অভিযোগে মঙ্গলবারই গ্রেফতারের আশঙ্কা ডোনাল্ড ট্রাম্প-র

Donald Trump
Donald Trump

 

ওয়াশিংটন, ১৯ মার্চ  : পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অনৈতিকভাবে অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আর ওই মামলায় আগামী মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আগাম আশঙ্কাপ্রকাশ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওই আশঙ্কাপ্রকাশ করে অনুগামীদের উদ্দেশে তিনি প্রতিবাদে রাস্তায় নামারও অনুরোধ জানিয়েছেন।

২০১৮ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন বিখ্যাত নীল ছবির নায়িকা স্টর্মি ড্যানিয়েলস। তিনি দাবি করেন, ‘২০১৬ সালে যখন মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াই করেছিলেন ট্রাম্প তখনও তাঁদের মধ্যে যৌন সম্পর্ক ছিল। আর সেই যৌন সম্পর্ক নিয়ে যাতে মুখ খোলেন তার জন্য ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের কাছ থেকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ পেয়েছিলেন।’ স্টর্মির ওই দাবি নিয়ে শোরগোল পড়ে যায়। যদিও ট্রাম্পের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে বলে অভিযোগও করেছেন তিনি।


You might also like!