Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

US Tornadoes:বিধ্বংসী টর্নেডোয় লন্ডভন্ড আমেরিকার একাধিক শহর, মৃতের সংখ্যা পৌঁছেছে ২২

US Tornadoes
US Tornadoes

 

আরকানসাস, ২ এপ্রিল : বিধ্বংসী টর্নেডোয় লন্ডভন্ড আমেরিকার একাধিক শহর। দু’দিনেই মৃতের সংখ্যা পৌঁছেছে ২২-এ। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আরকানসাস, আলবামা, মিসিসিপি প্রভৃতি শহরগুলি ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে। একাধিক বাড়ি ভেঙে পড়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ।

সূত্রে খবর, এখনও পর্যন্ত টেনেসিতে টর্নেডোর জেরে প্রাণ হারিয়েছেন ৮ জন। আরকানসাস, মিসিসিপি, অ্যালাবামা, ইন্ডিয়ানা, ইলিনয়তে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু স্থানীয় বাসিন্দা। গৃহহীন বিস্তীর্ণ এলাকার মানুষ।

টর্নেডোর জেরে প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বাসিন্দারা। একাধিক শহর লন্ডভন্ড হয়ে গিয়েছে ঝড়ের কারণে। উপড়ে পড়েছে গাছ। ভেঙে পড়েছে বহু বাড়ি। শুক্রবার বিধ্বংসী ঝড়ের পর উদ্ধারকাজ শুরু করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকার আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে নতুন করে অন্তত ৫০টি টর্নেডো সর্বশক্তি নিয়ে ধেয়ে এসেছে শহরের দিকে। আরকানসাস, আলবামা, ইন্ডিয়ানার মতো অন্তত সাতটি প্রদেশ টর্নেডোতে ক্ষতিগ্রস্ত।


You might also like!