
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাধারণভাবে স্বাধীনতার পর থেকেই ভারত ও পাকিস্থানের সম্পর্ক 'আহি নকুলের সম্পর্ক।' কিন্তু ভারত বার বার প্রমাণ করেছে,তারা শান্তি ও ধর্ম নিরপেক্ষতার পক্ষে। এবারও ভারত তা প্রমাণ করলো। প্রসঙ্গত গত মাসে এক ইরাকি যুবক সুইডেনে একটি মসজিদের বাইরে কোরান পুড়িয়ে দেন। এরপরই এনিয়ে মুসলিম দেশগুলিতে ব্যপক আলোড়ন দেখা দেয়। ঝড় ওঠে নিন্দার।
এবার সেই সেই নিন্দার পক্ষে ভোট দিল ভারত সহ ২৮টি দেশ, ১২টি দেশ বিরুদ্ধে ভোট দিয়েছে ও সাতটি দেশ ভোটাভুটি থেকে বিরত ছিল। ভারত কিন্তু ভোটদানে বিরত থাকে নি। বরং পাকিস্থানের পক্ষেই অর্থাৎ এই কোরান পোড়ানোর নিন্দা করেছে। ভারত স্পষ্ট করে বলেছে, কোনো ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করলে ভারত তাকে সমর্থন করবে না। তাই ভারত ও পাকিস্থান এই বিষয়ে এক পক্ষে। এর আগে এই ধরনের অবস্থান দেখা যায়নি ভারতের। ধর্মীয় ঘৃণার বিরুদ্ধে প্রস্তাব এনেছিল ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল। তার পক্ষেই ভোট দিয়েছে ভারত। তবে পশ্চিমী দেশগুলির মধ্য়ে আমেরিকা ও ব্রিটেন পাকিস্তানের প্রস্তাব মানতে চায়নি। তাদের দাবি মানবাধিকারের তুলনায় ধর্মীয় প্রতীককে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। তবে রেজলিউশনটা পাস করার পরে কিছু দেশের প্রতিনিধিরা হাততালি দিয়ে স্বাগত জানান। ভারতের এই সিদ্ধান্তকে পাকিস্থান স্বাগত জানিয়েছে।
