Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

2 months ago

Russia: পোল্যান্ডকে লক্ষ্য করে হামলার ব্লুপ্রিন্ট! ইউক্রেন যুদ্ধের আবহে বাড়ছে ন্যাটো-রাশিয়া উত্তেজনা

পোল্যান্ডে হামলার ছক কষছে মস্কো!
পোল্যান্ডে হামলার ছক কষছে মস্কো!

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে মস্কোর সম্ভাব্য সামরিক পদক্ষেপ। এবার ইউক্রেন নয়, ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডকে ঘিরেই আশঙ্কার মেঘ ঘনিয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পশ্চিমা দেশগুলির ইউক্রেন-সমর্থনে ফাটল ধরাতেই পোল্যান্ডে সীমিত পরিসরে হামলার ছক কষছে রাশিয়া। এই সম্ভাবনার কথা জানিয়ে ইতিমধ্যেই ওয়ারশকে সতর্ক করেছে আমেরিকা, ফলে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপের মধ্যে থাকতে পারে পোল্যান্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা, সীমিত আকারের বিমান হামলা ইত্যাদি। তবে এই পদক্ষেপের উদ্দেশ্য পূর্ণাঙ্গ কোনও যুদ্ধ শুরু করা নয়। বরং এমন পরিস্থিতি তৈরি করা, যাতে ন্যাটোর প্রতিক্রিয়া জানা যায়।

মার্কিন গোয়েন্দাদের একটি সূত্রের খবর, পোল্যান্ডে রাশিয়ার সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ন্যাটোর শক্তি পরীক্ষা করা। শুধু তাই নয়, বিশেষ এই জোটটি কতটা ঐক্যবদ্ধ, সেটাও পরীক্ষা করা। একটি রিপোর্ট অনুযায়ী, পোল্যান্ডে রাশিয়া সামরিক অভিযান চালালে ওয়ারশ-র পাশে দাঁড়াতে পারে আমেরিকা। সেই সুযোগে মস্কো আলোচনার প্রস্তাব দিতে পারে। রাশিয়া শর্ত দিতে পারে যে, ইউক্রেনকে পশ্চিমী দেশগুলির সামরিক সহায়তা বন্ধ করতে হবে। তবেই পোল্যান্ডে ‘আগ্রাসন’ বন্ধ করবে মস্কো। পাশাপাশি, কূটনৈতিক চাপও সৃষ্টি করবে তারা। রিপোর্টে আরও বলা হয়েছে, কোনও হামলা বা উত্তেজনার জন্য ইউক্রেনকেও দায়ী করার চেষ্টা করতে পারে রাশিয়া, যাতে পশ্চিমী দেশগুলির মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। যদিও মস্কো এ ধরনের কোনও পরিকল্পনার কথা এখনও স্বীকার করেনি। 

বিশেষজ্ঞদের মতে, রাশিয়া যদি পোল্যান্ডে হামলা চালায়, তাহলে তার প্রভাব শুধু পোল্যান্ডেই সীমাবদ্ধ থাকবে না। গোটা ইউরোপের নিরাপত্তার উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এমন হামলা পোল্যান্ডের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলবে পাশাপাশি ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলির মধ্যে মতপার্থক্য তৈরি করতে পারে। যার প্রভাব পড়বে ইউক্রেনের উপরে। এদিকে হামলার জল্পনার মধ্যেই কড়া বার্তা দিয়েছে পোল্যান্ডও। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তা সাফ জানিয়ে দিয়েছেন, পোল্যান্ডে কোনও হামলা হলে, তার কড়া জবাব দেবে ওয়ারশ।

You might also like!