International

2 years ago

British zoos :মানুষকে পাখি সাজিয়ে পাখি তাড়ানো চালু হতে চলেছে ব্রিটেনের চিড়িয়াখানায়

Birds are going to be chased away by dressing people as birds in British zoos
Birds are going to be chased away by dressing people as birds in British zoos

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনেকটা প্রবাদের 'বিষে বিষাক্ষয়'এর মতো ব্যাপার। ব্রিটেনের ব্ল্যাকপুল চিড়িয়াখানাটি থেকে সমুদ্র খুব দূরে নয়। আর সমুদ্রে উড়ে বেড়ায় প্রচুর সিগাল। সেই সিগাল পাখিরা খাবারের সন্ধানে সমুদ্র থেকে উড়ে চলে আসছে এই চিড়িয়াখানায়। তাদের উপদ্রব বেড়েই চলেছে। এই উপদ্রব থেকে মুক্তি পেতে অভিনব এক উপায় বার করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সিগালদের চেয়েও আকারে অনেক বড় পাখি চিড়িয়াখানায় ঘুরে বেড়ালে বা দাঁড়িয়ে থাকলে তারা আর এদিকে ঘেঁষার সাহস দেখাবে না। এমন পরিকল্পনা নিয়েই তারা মানুষ-পাখির বিজ্ঞাপন দিয়েছেন।

  সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, বিজ্ঞাপনে বলা হয়েছে,কাজ বলতে একটি পাখি সেজে দাঁড়িয়ে থাকা। ডিউটি এটাই। তারপর ডিউটির সময় ফুরোলে ওই পাখির সাজ ছেড়ে বাড়ি ফিরে যাওয়া। এটুকুই কাজ। এই পাখি সেজে দাঁড়িয়ে থাকা কিন্তু একটি বিশেষ পাখিকে অন্য পাখিদের এবং মানুষের থেকে দূরে রাখতে। কারণ ওই একটি ধরনের পাখি যা শুরু করেছে তাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষের মাথায় হাত পড়েছে। তারা উড়ে এসে চিড়িয়াখানার পাখিদের জন্য বরাদ্দ খাবারে ভাগ বসাচ্ছে। আবার চিড়িয়াখানায় ঘুরতে আসা পর্যটকদের হাতে থাকা খাবারও ছোঁ মেরে নিয়ে উড়ে যাচ্ছে আকাশে। তাই মানুষকেই পাখির পোশাক পরিয়ে দাঁড় করিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখন সিগাল তাড়াতে চাইছে।

You might also like!