Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Truck Accident in Mexico:মেক্সিকোতে ট্রাক উল্টে ১০ অবৈধ অভিবাসী নিহত

Truck Accident in Mexico
Truck Accident in Mexico

 

মেক্সিকো  : মেক্সিকোতে কার্গো ট্রাক উল্টে দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অবৈধ অভিবাসী। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। গুয়াতেমালা সীমান্তের কাছে এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। নিহতদের সবাই কিউবান নারী বলেও নিশ্চিত করেছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা।

ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। সেই সঙ্গে দ্রুত গতিতে ট্রাকটি চালানোর কারণে এক সময়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে জানা গেছে দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর এই রাস্তাটি অবৈধ অভিবাসীরা প্রায়শই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টায় ব্যবহার করে থাকে। কিছুদিন আগে একই প্রদেশে অভিবাসীদের বহনকারী আরেকটি ট্রাক উল্টে দুই অভিবাসী নিহত হয়।

এর আগে ২০২১ সালে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দক্ষিণাঞ্চলীয় শহর টাক্সটলা গুতেরেজের কাছে দুর্ঘটনা কবলিত হয়ে ৫৬ জন নিহত হয়েছিল।

You might also like!