Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

2 months ago

US strikes Iran: হরমুজে ফের জাহাজে আক্রমণ, ইরানের ক্ষেপণাস্ত্র হানায় নিহত ভারতীয় নাবিক

US, Iran exchange attacks around Strait of Hormuz
US, Iran exchange attacks around Strait of Hormuz

 

তেহরান ও নয়াদিল্লি, ১৪ জুলাই : হরমুজ প্রণালীতে ফের হামলা চালাল ইরান। সংযুক্ত আরব আমিরশাহির দু’টি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক। জখম হয়েছেন আরও আট জন। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জখম নাবিকদের মধ্যে ছ’জন ভারতীয় এবং দু’জন ইউক্রেনীয়।

মঙ্গলবার ভোরে তেলবাহী দু’টি ট্যাঙ্কার— মোম্বাসা এবং আল বাহিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। সংযুক্ত আরব আমিরশাহি জানিয়েছে, হামলার সময়ে দু’টি জাহাজই ওমানের জলসীমায় ছিল। সেখানে তাদের উপর হামলা হয়েছে। ইরানি আক্রমণে নিহত ভারতীয় নাবিক ছিলেন মোম্বাসা জাহাজে। ক্ষেপণাস্ত্রের হামলায় দু’টি ট্যাঙ্কারেই আগুন ধরে যায়। যদিও পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন নাবিকেরা।

ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরশাহির বিদেশ মন্ত্রক। সে দেশের বিদেশ মন্ত্রক হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হওয়ায় ভারত সরকার ও দেশটির জনগণের উদ্দেশে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। এখানেই শেষ নয়, মন্ত্রক জোর দিয়ে বলেছে, এই হামলা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ রেখে হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে।

You might also like!