Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Elon Musk:এলন মাস্কের বড় ঘোষণা, ২৫০০-র বেশি ভেরিয়েফের এক্স অ্যাকাউন্ট বিনামূল্যে পাবে প্রিমিয়াম বৈশিষ্ট্য

Elon Musk
Elon Musk

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক্স ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করলেন মার্কিন ধনকুবের তথা এক্স-এর মালিক এলন মাস্ক। বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছেন মাস্ক, এক্স প্ল্যাটফর্মে যাদের ২৫০০ অথবা তার বেশি ফলোয়ার্স রয়েছে তারা এক পয়সা খরচ না করেই সাবস্ক্রিপশন পাবেন। যে সব অ্যাকাউন্টে ফলোয়ার্স সংখ্যা ৫০০০ অথবা তার বেশি তাদের প্রিমিয়াম প্লাস সাবস্ক্রিপশন দেওয়া হবে। তবে এই সকল ফলোয়ার্স ভেরিফায়েড হতে হবে বলে জানিয়েছেন এলন মাস্ক।

বৃহস্পতিবার, ভারতীয় সময় অনুযায়ী সকাল ৬.০৯ মিনিট নাগাদ এলন মাস্ক নিজেই এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেছেন। মাস্কের এই ঘোষণায় স্বভাবতই খুশি এক্স ব্যবহারকারীরা। উল্লেখ্য, এর আগে এক্স প্ল্যাটফর্মে ২৫০০ ফলোয়ার্স থাকলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যেত না। বরং ভেরিফায়েড অ্যাকাউন্ট হলে এবং আড়াই হাজার ফলোয়ার্স অতিক্রম করলে তবেই এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা যেত। যা বর্তমানে বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছেন এলন মাস্ক।


You might also like!