
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্তানহারা দম্পতিদেরকে আলোর সন্ধান দিতেই গর্ভ ভাড়া দেন আটলান্টার ইয়েসিনিয়া। তাঁর বিনিময় নেন ৪০ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ লক্ষ টাকা। এখনও পর্যন্ত তিনটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তার মধ্যে দু’টি তাঁর নিজেরই।
ইয়েসিনিয়া বলছেন, “যে মেয়েরা স্বাভাবিক ভাবে মা হতে পারেন না, তাঁদের জন্যই আমার এই প্রয়াস। আমি এখনও পর্যন্ত তিনটি সন্তানের জন্ম দিয়েছি। তার মধ্যে দু’টি আমার নিজের। আর অন্যটি এক দম্পতির। খুব শীঘ্রই আমি আবার গর্ভ ভাড়া দেওয়ার পরিকল্পনা করছি।”
প্রায় শতাধিক দম্পতি যোগাযোগ করেন ইয়েসিনিয়ার সঙ্গে। ওই তরুণী বলেন, “মানুষ বুঝেছে, সারোগেসি মানেই শুধু অর্থ উপার্জন নয়। অবশ্যই নিজের পরিচর্যার জন্য অর্থের প্রয়োজন রয়েছে। তার বেশি কিছু নয়। আমার কাছে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সব দম্পতিরা সন্তান হচ্ছে না বলে হতাশায় রয়েছেন, সেই সব দম্পতিদের হাতে সন্তান তুলে দিতে পেরে আমি গর্বিত।”
